শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাত জাগছেন?

অদূর ভবিষ্যতে ডায়াবিটিসে আক্রান্ত হতে পারেন, জানাচ্ছে গবেষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৮

কাজ থেকে ফিরে বিছানায় পিঠ ঠেকালেই দু’চোখ বুজে আসার কথা। তা নয়, উল্টে বিছানায় শুয়ে শুধু এ পাশ আর ও পাশ। মাথায় নানা রকম চিন্তা ভিড় করে আসছে। ভাবছেন, শুধু শুধু রাতে জেগে না থেকে বরং ৭-৮ পর্বের গোটা একটি সিরিজ় দেখে কাটিয়ে দেওয়া যেতেই পারে। আর এই অভ্যাসেই ঘটছে বিপত্তি। রাতে পর্যাপ্ত ঘুম না হলে দিনের বেলা ঘুমের ভাব, ক্লান্তি থেকে যাচ্ছে। সাম্প্রতিক গবেষণা বলছে, দীর্ঘ দিন ধরে চলা এই অভ্যাস টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। তথ্যটি ‘অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন’ জার্নালে প্রকাশিত হয়েছে। বার্মিংহাম অ্যান্ড উইমেন’স হসপিটাল এবং হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষক সিনা কিয়ানারসির নেতৃত্বাধীন একদল গবেষক এই বিষয়ে গবেষণা করেছেন।

শরীরের নিজস্ব একটি ঘড়ি আছে। যার উপর নির্ভর করে শারীরবৃত্তীয় সমস্ত কাজকর্ম। ঘুম আনতে সাহায্য করে যে মেলাটোনিন হরমোন, তার ক্ষরণও নির্ভর করে এই ঘড়ির উপর। তার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত হবেই। হাসপাতালে কর্মরত প্রায় ৬৫ হাজার সেবিকাকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল। পেশার তাগিদে তাঁদের রাত জাগতেই হয়। খাওয়া-ঘুম কোনও কিছুই সময় মেনে করতে পারেন না তাঁরা। এমন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত প্রত্যেকের রক্তেই শর্করার পরিমাণ বেশি বা অদূর ভবিষ্যতে তাঁদের ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মত প্রকাশ করেছেন গবেষকেরা।


গবেষকেরা জানিয়েছেন, পর্যাপ্ত ঘুম না হলে শুধু ডায়াবিটিস নয়, হার্টের ধমনীতে ব্লকেজের সম্ভাবনা বেড়ে যেতে পারে। এ ছাড়াও স্ট্রোক বা বিভিন্ন কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে তা অন্যান্য মারণরোগের ক্ষেত্রে অনুঘটকের মতো কাজ করে। তা ছাড়াও রাত জাগার সঙ্গে ধূমপান এবং মদ্যপানের যোগও রয়েছে। তবে ডায়াবিটিস কিন্তু অনেক ক্ষেত্রেই জিনের উপরেও নির্ভর করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর