শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সুস্থ জাতি গঠনের বিকল্প নেই’

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৬

আগামীর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে হলে সুস্থ জাতি গঠনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে স্কুল হেলথ কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, একটা সময় নারী এবং কিশোরীদের প্রাকৃতিক সমস্যা নিয়ে আলোচনা করতে মানুষ লজ্জা পেতো। মানুষদের মধ্যে তৎকালীন সময়ে কুসংস্কার ধারণ ছিল। বর্তমানে যুগ বদলে গেছে। সুস্থ জাতিগঠন করতে হলে সুস্থ মা তৈরির কোনো বিকল্প নেই। তাই আগামীর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে আমাদের নারী এবং কিশোরীদের আলাদা যত্ন নিতে হবে।

জেলা পরিবার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান সরদার এবং জেলার কন্ট্রাসেভটিক ক্লিনিকের এডিশনাল ডিরেক্টর ডা. বেবী ত্রিপুরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর