শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বৃত্তি পেলেন ঢাবির ১৪ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভিন্ন শিক্ষা বর্ষের বিএ (সম্মান) ফাইনাল পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ১৪ শিক্ষার্থীকে ‘অধ্যাপক জিয়া হায়দার স্মারক বৃত্তি’ দেওয়া হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, অধ্যাপক জিয়া হায়দার ছিলেন একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও গবেষক এবং নাট্য জগতের একজন বরেণ্য ব্যাক্তিত্ব। দেশে নাট্যচর্চা ও প্রসারে তার অপরিসীম অবদান রয়েছে। নৈতিক, মানবিক, অসাম্প্রদায়িক ও উদার মূলবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে ওঠার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, এসএম লাতিফুল খাবির, কীর্তি বিজয়া, ইমতেনান মোহাম্মদ জাকি, কামরুন নাহার লিজা, মো. আমিনুর রহমান, আহম্মেদ রাউফুর রহিম, রুদ্র সাওজাল, ফারজিয়া হক ফারিন, মো. আশরাফুল ইসলাম, দেবাশীষ কুমার দে প্রশান্ত, কৃপাকনা তালুকদার, তানজিলা জান্নাত রুমা, উম্মে সুমাইয়া ও শংকর কুমার বিশ্বাস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর