শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১১

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বেশ বড় ব্যবধানে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। এ ম্যাচ জিতলেও অবশ্য পাওয়া যাবে না সুপার ফোর খেলার নিশ্চয়তা। তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।


এমন কঠিন সমীকরণের ম্যাচে পাকিস্তানের লাহোরে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কার ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনার কথা জানিয়েছেন তিনি। ওয়ানডে ফরম্যাটে অভিষেক হচ্ছে শামীম পাটোয়ারীর। এছাড়া হাসান মাহমুদ ও আফিফ হোসেন একাদশে ফিরেছেন। তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন।

এমনিতে লাহোরের উইকেটে রান হয়, তবে আজকের পিচে বোলাররাও কিছু সাহায্য পাবেন; এমন জানানো হয়েছে পিচ রিপোর্টে। টস জিতলেও তারাও ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন হাশমাতুল্লাহ শাহিদী। সাকিব আল হাসানের চাওয়া, ব্যাট হাতে বড় রান করার।

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদী, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, কারিম জিনাত, রশিদ খান, ফজল হক ফারুকী ও মুজিব উর রহমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর