শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘প্রধানমন্ত্রী দেশের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে আগে মিসকিন বলা হত। তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত করা হয়েছিল বাংলাদেশকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। এদেশের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।


শনিবার (২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যে ছোটখাট বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু কষ্ট করে আওয়ামী লীগকে সংগঠিত করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে মর্যাদার আসনে আসীন করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়া নিজে দুর্নীতিগ্রস্ত হওয়ায় বলেছিলেন পদ্মা সেতু দিয়ে গাড়ি চলবে না, সেতু ভেঙে পড়বে। অথচ এখন তারাই গাড়ি নিয়ে যায়। মূলত প্রধানমন্ত্রী দেশের মানুষের টাকায়, মানুষের উন্নয়নের জন্য কাজ করেন।

বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার করিম শাহরিয়া ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম জি হাক্কানী প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর