শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক

চিংড়ি চাষিদের বিমার আওতায় আনা হবে

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৫

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল আলম বলেছেন, কিন্তু চিংড়ি চাষিরা বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন। চিংড়ি চাষিদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতে তাদের বীমা সুবিধার আওতায় আনা হবে। শনিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের পশ্চিম পাশের ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্ত করে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুবুল আলম বলেন, দেশের অর্থনীতির জন্য চিংড়ি চাষ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চিংড়ি চাষিরা বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন। চিংড়ি চাষিদের স্বার্থ রক্ষায় সরকার নানা উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে চিংড়ি চাষিদেরকে বীমা সুবিধার আওতায় আনা হবে।

পোনা অবমুক্ত করার সময় মৎস্য অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন ঘোড়া দিঘিতে রুই, কাতলা, মৃগেল, শিং, গলদা চিংড়ি ও টেংরা মাছের একশ কেজি পোনা অবমুক্ত করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর