শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সড়ক ডুবে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৩, ১৮:১৩

টানা বর্ষণে চট্টগ্রাম-হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের নন্দীরহাট ও বড়দিঘীর পাড় এলাকায় সড়ক ডুবে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারীরা। রোববার (২৭ আগস্ট) সকাল থেকে এমন চিত্র দেখা যায়। সরেজমিন দেখা যায়, মহাসড়কের নন্দীরহাট অংশের এশিয়ান পেপার মিলের সামনে থেকে জগন্নাথ মন্দিরের সামনে পর্যন্ত প্রায় ৫০০ মিটার এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

যান চলাচল করতে না পারায় সড়কের উভয় প্রান্তে দেখা দিয়েছে তীব্র যানজট। অফিসগামী যাত্রীরা পায়ে হেঁটে হাঁটু পানি মাড়িয়ে নৌকা নিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
অফিসগামী সাদ্দাম হোসেন  জানান, এর আগেও বৃষ্টি হয়েছে কিন্তু এ বছরের মত সড়ক ডুবে যেতে আর দেখিনি। এ মাসের শুরুতে টানা তিনদিনের বৃষ্টিপাতেও সড়ক ডুবে গিয়েছিল। গাড়ি না যাওয়ায় কোমর পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হচ্ছে।

এদিকে, সড়কে পানি উঠে যাওয়ায় সময়মত পরীক্ষার হলে যেতে পারছে না পরীক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি কলেজের এক পরীক্ষার্থী জানান, আজ এইচএসসি পরীক্ষা। বৃষ্টি হচ্ছে দেখে একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম। কিন্তু নন্দীরহাটে এসে আটকে পড়েছি। ফতেয়াবাদ কলেজে আমাদের পরীক্ষার কেন্দ্র। এখানে পানিতেই আটকে আছি সাড়ে ১০টা পর্যন্ত।

ওই শিক্ষার্থী আরও জানান, আমাদের কলেজের শিক্ষকরা পরীক্ষাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছেন। উনারা ১১টায় পরীক্ষা শুরু করার কথা জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর