শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ১৮:১৯

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হলেও সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বঙ্গভবনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের নেতৃত্বে সমিতির এক প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এ কথা বলেন। এক বিজ্ঞপ্তিতে বঙ্গভবন প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে অধ্যাপক এ কে আজাদ খান বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিশ্বের বৃহত্তম হেলথ নেটওয়ার্ক। বেসরকারি খাত থেকে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, সরকারের সহযোগিতায় প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়।দেশব্যাপী ডায়াবেটিস রোগের চিকিৎসায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কাজের প্রশংসা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ডায়াবেটিক সমিতি স্বল্পমূল্যে চিকিৎসা দিচ্ছে। এই রোগের প্রতিকার ও চিকিৎসার বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে ধনী-গরিব দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

বাংলাদেশ ও লেবাননের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর