শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দেশের প্রতি পরিবারে একজনের জন্য স্মার্ট কর্মসংস্থানের উদ্যোগ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ১৭:৩৮

দেশে ‘ওয়ান ফ্যামিলি, ওয়ান সিড’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাঝে এক সমঝোতা চুক্তি সই হয়েছে।

রোববার(২০ আগষ্ট) আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বিসিসি অডিটরিয়ামে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ এবং ইউএনডিপির বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। দেশের প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের জন্য স্মার্ট কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ওয়ান ফ্যামিলি, ওয়ান সীড উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এ সমঝোতা চুক্তির আওতায় ইউএনডিপি এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ যৌথভাবে স্টেকহোল্ডারদের পারস্পারিক সহযোগিতা প্রদানের মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে তুলবে। এই নেটওয়ার্ক সরকারি এবং আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের উদ্যোগসমূহকে একত্রিত করার পাশাপাশি তা বাস্তবায়ন সহজতর করবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন। প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, পুঁজি ও প্রযুক্তি সহায়তা দেয়া হচ্ছে। ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের ৬ কোটি পরিবারের ৫০ শতাংশ কর্মসংস্থান গড়ে তুলতে আইসিটি বিভাগ এবং ইউএনডিপির সহযোগিতায় ওয়ান ফ্যামিলি, ওয়ান সিড উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

তিনি বলেন, স্মার্ট, ডিজিটাল, কগনেটিভ, ক্রিটিক্যাল, ক্রিয়েটিভ এবং দক্ষতা উন্নয়নে দেশে ৫৫৫টি জয় সেট সেন্টার স্থাপন করা হচ্ছে। প্রতিটি সেন্টার হতে দেশের তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিতে পারবে। ফলে কাউকেই আর ঢাকা কিংবা বিদেশমুখী হতে হবে না বলেও তিনি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর