শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ব্রিকসের নতুন সদস্য হচ্ছে যে ৬ দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ১৬:০২

বিকাশমান পাঁচ অর্থনীতির জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য সৌদি আরবসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর সিএনএন।

বাকি দেশগুলো হলো ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিওপিয়া। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার(২৪ আগষ্ট) এ কথা জানান।আমন্ত্রিতরা ইতোমধ্যে ব্রিকসে যোগদানের আগ্রহ দেখিয়েছে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রামাফোসা বলেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে এসব দেশের সদস্যপদ কার্যকর হবে।

ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিন এই খবর এলো। এই জোটে বর্তমানে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

এক ভিডিওবার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকসের নতুন সদস্যদের অভিনন্দন জানান।

জোটের সম্প্রসারণে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর