শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারতে রপ্তানি শুল্কের খবরে পেঁয়াজের দাম বাড়লো ১৫-১৮ টাকা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৩, ১৭:২০

পেঁয়াজ রপ্তানিতে ভারতে শুল্ক আরোপের খবরে খাতুনগঞ্জের আড়তে একদিনের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১৫-১৮ টাকা। খুচরা মুদির দোকানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৫-৭০ টাকা।

রোববার (২০ আগস্ট) দুপুরে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। অনেক আড়তে বেশি দামে বিক্রির আশায় ভালো মানের পেঁয়াজ বিক্রি বন্ধ রাখা হয়েছে।

মেসার্স বাচা মিয়া নামের আড়তের ম্যানেজার বলেন, মানভেদে ভারতের পেঁয়াজ প্রতিকেজি ৫৮-৬৫ টাকা বিক্রি হচ্ছে। শনিবার এ পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪৫ টাকা।

তিনি জানান, পেঁয়াজ স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি করেন। বেপারিরা খাতুনগঞ্জের আড়তে আনেন বা পৌঁছে দেন। তাদের নির্ধারিত দামে কমিশনের ভিত্তিতে আড়তে বিক্রি হয়।

নতুন শুল্কহারযুক্ত ভারতের পেঁয়াজ চট্টগ্রাম আসার আগেই দাম বাড়ানো প্রসঙ্গে একজন আড়তদার বলেন, পেঁয়াজ পচনশীল পণ্য। প্রতি বস্তায় অনেক পচা গলা পেঁয়াজ থাকে। হিলিতে দাম বাড়ায় আড়তেও দাম বেড়েছে। চট্টগ্রামের বাজারে দেশি পেঁয়াজ খুব একটা নেই।

পেঁয়াজ কিনতে আসা মুদি দোকানি আহমদ উল্লাহ বলেন, প্রতি রোববার খাতুনগঞ্জে আসি পাইকারি কিনতে। পেঁয়াজের দাম বেড়েছে রাতারাতি। খুচরায় রেগুলার কাস্টমারকে বুঝ দিতেই ৫৮ টাকায় কিনলাম। ৬৫ টাকা পড়তা পড়বে।

মোমিন সড়কের মেসার্স হক স্টোরে প্রতিকেজি বড় ও ভালোমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর