শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অবশেষে ব্যাটিংয়ে ফিরলেন তামিম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৩, ১৬:২৭

দেড় মাস পর ব্যাটিংয়ে ফিরলেন তামিম ইকবাল। রবিবার(২০ আগষ্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রায় ১৫ মিনিটের মতো থ্রোয়ারের ছোড়া বলে ব্যাট করলেন তিনি।

কিছু বল খেলেছেন ফ্রন্ট ফুটে, কিছু ব্যাক ফুটে। এরপর স্টেডিয়ামের মূল মাঠে কিছুক্ষণ ফিটনেস নিয়ে কাজ করেন। এ সময় তামিমের সঙ্গে ছিলেন নতুন দায়িত্ব পাওয়া বিসিবির পুনর্বাসন কেন্দ্রের প্রধান ফিজিও কিয়েরন থমস। ছিলেন বিসিবির আরেক ফিজিও বায়েজিদ ইসলামও।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটি ছিল তামিমের সর্বশেষ ম্যাচ। এরপর আচমকা অবসরের ঘোষণার পর প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম। তবে আফগানিস্তান সিরিজের শেষ দুই ম্যাচ খেলেননি তিনি। কোমরের চোটের চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডনে।

গত ৩১ জুলাই চিকিৎসা শেষে দেশে ফেরার কয়েক দিন পরই তামিমের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হয়। যার অংশ হিসেবে ৯ আগস্ট থেকে জিম ও ফিটনেসের কাজ শুরু করেছেন। এর মধ্যে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তামিম। চোটের কারণে এশিয়া কাপও খেলছেন না।

তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে তাঁর খেলায় ফেরার কথা। সেই লক্ষ্যে এবার ব্যাটিংয়ে ফিরলেন তামিম। তবে রবিবার(২০ আগষ্ট) তামিমের ব্যাটিংকে ব্যাটিং না বলে নক করা বলা যায়। ১৫ মিনিটের ছোট্ট সেশনে তামিম হয়তো ব্যাটিংয়ের সময় কেমন অনুভব করেন, সেটা দেখে নিলেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর