শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মালদ্বীপে হানিমুন সেরেই অস্ট্রেলিয়ায় ছুটলেন ফারিণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৩, ১৭:৪৪

তাসনিয়া ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ মালদ্বীপে ৪ দিনের হানিমুন শেষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে অস্ট্রেলিয়া উড়াল দিয়েছেন। ফারিণের শুটিংয়ের ব্যস্ততা ও স্বামী শেখ রেজওয়ান রাফিদের যুক্তরাজ্যে ফেরার কারণে দ্রুত হানিমুন পর্ব শেষ করতে হয়েছে তাকে।

অস্ট্রেলিয়ায় বেড়াতে নয়, দু’টি ওয়েব ফিল্মের শুটিংয়েই জন্যই তার এই অস্ট্রেলিয়া সফর।

ফারিণ বলেন, সেখানে শিহাব শাহীনের দুটি ওয়েব ফিল্মের শুটিং হবে। আগেই শিডিউল দেওয়া ছিল ওয়েব ফিল্ম দুটির। শিহাব ভাই আগেই চলে গেছেন। হানিমুন সংক্ষিপ্ত করে আমিও যাচ্ছি। চলতি মাসের পুরোটাই শুটিং হবে।  আগামী মাসে দেশে ফেরার কথা।

মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া ১২টি সিনেমার একটি হচ্ছে  ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এর একটি নির্মাণ করছেন শিহাব শাহীন। অস্ট্রেলিয়া এটির শুটিং করতেই উড়াল দিলেন ফারিণ। এতে ফারিণের বিপরীতে থাকবেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ।

আট বছর প্রেমের পর  শেখ রেজওয়ানকে বিয়ে করেন ফারিণ। শুক্রবার (১১ আগস্ট) পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ হয় তাদের। ফারিণের স্বামী দেশের বাইরে একাটি কোম্পানিতে কর্মরত আছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর