প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১১:৩১
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। ইসরায়েলের হামলায় আহত হওয়ার পর তাকে রাশিয়ায় নেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে।
কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা জানিয়েছে, মোজতবা খামেনিকে একটি রুশ সামরিক বিমানে করে গোপনে মস্কোতে নেওয়া হয়। সেখানে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি হামলায় তার বাবা এবং ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। পরে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
তবে কিছুদিনের মধ্যেই হামলায় আহত হয়ে তিনি কোমায় চলে গেছেন বলে দাবি করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, হামলায় তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে নিবিড় চিকিৎসার মধ্যে রাখা হয়েছে।
অন্যদিকে ইরানের একজন কর্মকর্তা আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মোজতবা খামেনির বর্তমান অবস্থা সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছেও নেই।
তিনি বলেন, তাকে শুধু আহত বলা হয়েছে। তিনি বর্তমানে দেশে নেই এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণেও তার কোনো ভূমিকা নেই।
এ কারণে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন: