শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০

একদিনে ১২ সচিবের দায়িত্ব পরিবর্তনের ঘটনায় প্রশাসনে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ৯ জনের চুক্তি বাতিল এবং ৩ জনকে ওএসডি করার মাধ্যমে সরকার পরিষ্কার বার্তা দিয়েছে— শীর্ষ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আসছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো জানাচ্ছে, নতুন সচিব নিয়োগের তালিকা প্রায় প্রস্তুত। দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় ‘বঞ্চিত’ ও ‘ক্ষতিগ্রস্ত’ কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়ার কথা শোনা যাচ্ছে। রাজনৈতিক কারণে যারা দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাননি, তাদের মধ্যে থেকেই দক্ষ ও অভিজ্ঞদের সামনে আনার চিন্তা করা হচ্ছে।

বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘ ১৮ বছর ধরে পদায়নবিহীন থাকা এক জ্যেষ্ঠ কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে।

প্রশাসনের একাধিক কর্মকর্তা বলছেন, এই রদবদল প্রশাসনিক সংস্কারের সূচনা হতে পারে। সচিবালয়জুড়ে এখন একটাই প্রশ্ন— কারা আসছেন নতুন দায়িত্বে?


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর