প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২
ইমরান খানের স্বাস্থ্য সংকট পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। পিটিআই নেতারা পার্লামেন্টের সামনে ও বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে তার সুচিকিৎসার দাবি জানান। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে।
বিরোধী দলীয় নেতারাও এই ইস্যুতে সরব হয়েছেন। জুমার নামাজের পর বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মীরা বিক্ষোভে অংশ নিয়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও ইমরান খানের সমর্থকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
পরিস্থিতি সামাল দিতে সরকার দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্লেষকদের মতে, এই স্বাস্থ্য সংকট শুধু মানবিক বিষয় নয়, বরং এটি ভবিষ্যতে পাকিস্তানের রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। ফলে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে দূরত্ব আরও বাড়তে পারে।
মন্তব্য করুন: