প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের পর দ্রুত ফল প্রকাশ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই তাদের প্রধান লক্ষ্য। এজন্য কঠোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।
ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, শুক্রবার সকালের মধ্যেই অধিকাংশ আসনের ফলাফল পাওয়া যাবে। ভোট গণনায় অযথা বিলম্ব হবে না।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোট গণনায় পাঁচ দিন লাগবে—এমন ধারণা সঠিক নয়। শুক্রবার সকাল ১০টার মধ্যেই কাজ শেষ হবে।
তিনি জানান, নির্বাচনের আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। সিসিটিভি ও ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত সবকিছু শালীনতার মধ্যেই রয়েছে।
কমিশনের আশা, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
মন্তব্য করুন: