প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৮:১২
শিক্ষার্থীরা বলছেন, ২০২১ সালের বিতর্কিত নিয়োগই আজকের সংকটের মূল কারণ। ওই নিয়োগপ্রাপ্তদের ঘিরেই বর্তমানে প্রশাসনিক ও কাঠামোগত জটিলতা তৈরি হয়েছে। অথচ অধিদপ্তর এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা স্বল্প সময়ে অধিদপ্তরের সহায়তায় বিভিন্ন দাবিতে সফল হলেও পলিটেকনিক শিক্ষার্থীরা দেড় বছর আন্দোলন করেও বঞ্চিত—এই দ্বিমুখী নীতির ব্যাখ্যা চাইছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, এই বৈষম্য দূর না হলে আন্দোলন আরও কঠোর হবে।
মন্তব্য করুন: