প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৭:১৫
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর অভিনেতা ক্ষমা চাইলেও আইনি প্রক্রিয়া বন্ধ হয়নি।
অভিযোগ অনুযায়ী, রণবীর সিং একটি অনুষ্ঠানে হিন্দু দেবী চামুণ্ডাকে কেন্দ্র করে এমন মন্তব্য ও অভিনয় করেন, যা কর্নাটকের ঐতিহ্যবাহী দৈব সংস্কৃতিকে অপমান করেছে। স্থানীয়দের মতে, এই দেবী শুধু ধর্মীয় বিশ্বাসের অংশ নয়, বরং তাদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গেও গভীরভাবে যুক্ত।
মামলায় উল্লেখ করা হয়েছে, দেবদেবীদের নিয়ে এমন আচরণ ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় রণবীর সিংয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। বিনোদন জগতের একাংশ মনে করছে, তারকাদের জনপ্রিয়তার সঙ্গে দায়িত্ববোধও থাকা জরুরি, বিশেষ করে ধর্ম ও সংস্কৃতির মতো সংবেদনশীল বিষয়ে।
মন্তব্য করুন: