শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাংলাদেশি এয়ারলাইন্সের প্রথম সরাসরি ফ্লাইট করাচি রুটে, ব্যবসা-সংযোগ নতুন দিগন্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:২০

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথের সংযোগ পুনঃস্থাপিত হচ্ছে। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬২ যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইট করাচিতে রওনা হবে।

ফ্লাইটের জন্য সমস্ত টিকেট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. সাফিকুর রহমান বলেন, ঢাকা থেকে রওনা হওয়ার পর প্রায় তিন ঘণ্টার মধ্যে ফ্লাইট করাচিতে পৌঁছাবে। ২০১২ সালে বন্ধ হওয়া রুটটি পুনরায় চালু করার প্রক্রিয়া ২০২৪ সালে শুরু হয়।

সরকারি অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে অনুমতি ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত, পরবর্তীতে নবায়ন সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ বিশেষ স্লট বরাদ্দ ও নির্ধারিত রুট ও নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরাসরি ফ্লাইট দুই দেশের মানুষের যাতায়াত সহজ করবে, ব্যবসা-বাণিজ্য প্রসার করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর