শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইরানে সরকার পতনে চূড়ান্ত যুদ্ধে নামছেন প্রিন্স পাহলভি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:১১

ইরান সরকারের নেতৃত্বের অবসান ঘটাতে চূড়ান্ত যুদ্ধে নামার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। চলতি সপ্তাহে জেরুজালেম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন সমর্থিত নির্বাসিত এই ইরানি প্রিন্স।

রেজা পাহলভি বলেছেন, ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুতে ইরানি জনগণ ইতোমধ্যেই সাহসের সঙ্গে রাস্তায় নেমেছে, যেমনটি তারা আগেও অনেকবার করেছে, তবে এবার আগের চেয়েও বেশি সাহসী তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ইরান হামলার প্রেক্ষাপটে রেজা পাহলভি বলেছেন, ইরানের ভবিষ্যৎ চূড়ান্তভাবে ইরানিদের মাধ্যমেই নির্ধারণ করা উচিত। তবে নির্বাসিত এই প্রিন্স ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে বিদেশি সাহায্যের আহ্বান জানিয়েছেন। জেরুজালেম পোস্টকে পাহলভি আরও বলেছেন, আমার উদ্দেশ্য স্পষ্ট: বেসামরিক নাগরিকদের রক্ষা করা, দমন-পীড়ন কমানো, ইরানিদের পুনর্গঠিন, সংগঠিত এবং সর্বশেষে এই জালিম শাসনকে পরাজিত করা।

গত ডিসেম্বরে ইরানি সরকারের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভে ইরানে অন্তত ৩৩ হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা সংস্থাগুলোর।

এদিকে ইরানে হামলা ও দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইরানও জানিয়েছে, তারা প্রস্তুত পাল্টা হামলা চালানোর জন্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর