প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:০৬
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য সরকার এবং ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ২০১৯ সালে স্বাক্ষরিত চুক্তি বৈধ বলে ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন।
এর আগে গত বছরের ডিসেম্বরে দ্বৈত বেঞ্চ ভিন্ন মত প্রকাশ করেছিল। প্রধান বিচারপতি পরে মামলাটি বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান। চুক্তিটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে সম্পন্ন হওয়ায় দেশের বন্দর খাতের কার্যক্রমে ধারাবাহিকতা এবং বৈদেশিক বিনিয়োগে আস্থা ফিরে এসেছে।
বেসরকারি খাতের বিশেষজ্ঞরা বলছেন, হাইকোর্টের এই চূড়ান্ত রায় দেশের বন্দর ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও শক্তিশালী করবে। এতে নতুন বিনিয়োগ এবং বন্দর পরিচালনার কার্যক্রমের নিরবচ্ছিন্নতা নিশ্চিত হবে।
মন্তব্য করুন: