শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ!

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৮:০৩

আইসিসি থেকে বাদ পড়লেও পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের জায়গায় বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে বলে গুঞ্জন উঠেছে; তবে এমন পরিস্থিতি তৈরি হলে তা বিতর্ক ও কূটনৈতিক জটিলতা বাড়াবে।

বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে আইসিসি। এবারের আসরে তাই দর্শক হয়েই থাকতে হবে টাইগারদের। তবে বিশ্বকাপে খেলার সামান্য সম্ভাবনা এখনো আছে।

তবে বিশ্বকাপ খেলতে যে পথে হাঁটতে হবে, তা বড় দৃষ্টিকটু। অনেকটা প্রতারণাই হবে বলা যায়। কেননা পাকিস্তান দল বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেই কেবল বিশ্বকাপে খেলতে পারবে টাইগাররা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে বাংলাদেশকে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কায়, পাকিস্তানের বদলে।

এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যমটি লিখেছে, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেটা হলে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’

তবে এমন প্রতিবেদনে পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে নতুন করে ভাববে। কারণ যে বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ বর্জন করবে, তারাই যদি তাদের জায়গায় খেলার সুযোগ পায় সেটা হবে তাদের জন্য বড় ধাক্কা।

অন্যদিকে যদি বাংলাদেশও সেই সুযোগ লুফে নেয়, তবে তা হবে পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতারণা। কেননা বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না বলেই, বিশ্বকাপ থেকে সরে যেতে চাচ্ছে পাকিস্তান।

এমতাবস্থায় পাকিস্তানের সামনে নতুন এই সমীকরণ প্রকাশ করে ম্যান ইন গ্রিনদের অনেকটাই চাপে ফেল দিল আইসিসি। এখন দেখার অপেক্ষা, পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়!

এদিকে যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, তাহলে কঠিন শাস্তির মুখে পড়বে তারা। যা জানিয়েছে আইসিসি। এমনও হতে পারে, এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর