প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৭:১২
নির্বাচনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা সংস্থার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার ফেনীতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এবারের নির্বাচন দীর্ঘ সময় পর একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সুযোগ। এই সুযোগ নষ্ট করার দায় কাউকে দেওয়া হবে না।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের প্রত্যাশা ছিল মাঠ পর্যায়ে সবার মধ্যে ঐক্য ও আচরণবিধি মেনে চলার মানসিকতা থাকবে। ফেনীতে এখন পর্যন্ত সেই ইতিবাচক চিত্র দেখা যাচ্ছে, যা আশাব্যঞ্জক।
তিনি আরও বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন শুধু কমিশনের একক দায়িত্ব নয়; প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত দায়িত্বের মাধ্যমেই তা সম্ভব।
মন্তব্য করুন: