শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রার্থী পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, বিএনপি নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৭:০৭

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য প্রদানের অভিযোগ প্রমানিত হওয়ায় নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার পত্রে জানানো হয়, নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকার এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রার্থী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় উপস্থিত হয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য প্রদানের অভিযোগ প্রমানিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব এ্যাড. রুহুল কবির রিজভী সাহেব দ্বারা আদিষ্ট হয়ে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ পদবী থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হলো ও দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সকল প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে, গত শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশনের কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় তার উপস্থিতিতে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার তার বক্তব্যে নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে এক কুরুচিপূর্ণ বক্তব্যে দেন। মুহূর্তেই ওই বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ আমাদের সময়কে বলেন, ‘নাটোর-১ আসনের বিএনপির প্রার্থীকে নিয়ে অকথ্য, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ায় কেন্দ্রের নির্দেশ মোতাবেক জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর