শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পোস্টাল ব্যালট বাতিলে নতুন নির্দেশনা ইসির

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৩:১৮

ঘোষণাপত্র বা ভোটারের স্বাক্ষর ছাড়া পাঠানো পোস্টাল ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না। এ ছাড়া আরও সাতটি কারণে পোস্টাল ব্যালট বাতিলের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে একটি নির্দেশনামূলক চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, বৈধ পোস্টাল ব্যালট পেপার জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীভিত্তিক এবং গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ ও ‘না’—এই ভিত্তিতে আলাদা করে গণনা করতে হবে।

তবে ইস্যুকৃত পোস্টাল ব্যালট নিম্নোক্ত ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার কোনো প্রার্থীর অনুকূলে গণনা করবেন না—

(ক) খামের ভেতরে ঘোষণাপত্র না থাকলে

(খ) ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে;

(গ) একাধিক প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলে

(ঘ) কোনো প্রতীকেই টিক বা ক্রস চিহ্ন না থাকলে

(ঙ) এমনভাবে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলে, যাতে যুক্তিসংগতভাবে নিশ্চিত হওয়া যায় না ভোটটি কোন প্রার্থী বা প্রতীকের পক্ষে দেওয়া হয়েছে

(চ) OCV (প্রবাসী) ভোটের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক ব্যতীত অন্য প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলে

(ছ) ব্যালট পেপারে টিক বা ক্রস চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন প্রদান করা হলে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, গণনার সময় উপযুক্ত কারণে অবৈধ বা বাতিল ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপারগুলো একটি নির্ধারিত খামে সংরক্ষণ করতে হবে এবং খামের ওপর ব্যালটের সংখ্যা উল্লেখ করতে হবে। পাশাপাশি মোট অবৈধ বা বাতিল ব্যালটের সংখ্যা ফলাফল বিবরণীর নির্ধারিত স্থানে লিপিবদ্ধ করে ফলাফল বিবরণী প্রস্তুত করতে হবে।

এ ছাড়া কোনো আসনের পোস্টাল ব্যালট গণনা শুরুর আগে যদি তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছায়, তবে ওই পোস্টাল ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা যাবে না।

নির্দেশনায় বলা হয়, কোনো আদালতের আদেশে কোনো নির্দিষ্ট নির্বাচনী আসনের প্রার্থীতালিকায় পরিবর্তন হলে ওই আসনের পোস্টাল ব্যালট গণনার প্রয়োজন হবে না। এখানে ‘যথাসময়’ বলতে ভোটগ্রহণের দিনসহ তার আগের চার দিন—মোট পাঁচ দিনকে বোঝানো হয়েছে।

এ ছাড়া QR কোড ডুপ্লিকেট হওয়া কিংবা ভোটার পোস্টাল ব্যালট পাওয়ার পর খামের QR কোড স্ক্যান না করার কারণে বাতিল হওয়া ব্যালটগুলো আলাদাভাবে সংরক্ষণ করতে হবে এবং সেগুলোর হিসাব প্রকাশ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ভেতরে ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, কয়েদি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রবাসী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর