প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৯
দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের বাজারে দেশটির প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বর্তমানে দক্ষিণ কোরিয়ার গাড়ি শিল্প যুক্তরাষ্ট্রে বড় রপ্তানিকারক হলেও শুল্ক ২৫ শতাংশে উন্নীত হলে জাপান ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যের তুলনায় দাম বেড়ে যাবে। কারণ ওই দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে কম শুল্কের চুক্তি করেছে।
এদিকে ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে শুল্ক আরোপের নোটিশ না দিলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে দেওয়া ধারাবাহিক বাণিজ্যিক হুমকিকে বড় কৌশলের অংশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
মন্তব্য করুন: