প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৭:৪৪
অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার আলোচনায় নতুন পরিচয়ে—একজন উদ্যোক্তা হিসেবে। আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করেছেন নিজের জুয়েলারি ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি’। একটি ঘোষণামূলক ভিডিওর মাধ্যমে নতুন এই ব্যবসায়িক যাত্রার কথা জানান অভিনেত্রী।
তামান্না জানান, এই ব্র্যান্ডের মূল দর্শন হলো আরাম ও স্টাইলের সমন্বয়। বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারযোগ্য গয়নাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তার ব্যক্তিগত ফ্যাশন সেন্স থেকেই এই ব্র্যান্ডের অনুপ্রেরণা এসেছে বলে উল্লেখ করেন তিনি।
এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ফ্যাশনের নামে অস্বস্তিকর কিছু পরতে তিনি আর রাজি নন। অতীতে এমন পোশাক ও গয়না পরতে হয়েছে, যা শ্বাস নেওয়াও কষ্টকর করে তুলেছিল। সেই অভিজ্ঞতা থেকেই তিনি সিদ্ধান্ত নেন—সাজ মানেই স্বাচ্ছন্দ্য।
মন্তব্য করুন: