প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৬:১৮
দর্শকের বহুদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার একসঙ্গে অভিনয় করছেন সিনেমায়।
ভিকি জাহেদ পরিচালিত সাসপেন্স-থ্রিলার ‘পুলসিরাত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটছে এই জুটির। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটির প্রি-প্রোডাকশন সম্পন্ন হয়েছে এবং শুটিংয়ের প্রস্তুতি চলছে।
নাটক ও ওয়েব সিরিজে সাফল্যের পর সিনেমায় তাঁদের রসায়ন কেমন হবে—তা দেখার অপেক্ষায় দর্শকরা।
মন্তব্য করুন: