প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৫:০৫
তরুণদের সঙ্গে আলোচনায় কোটা ব্যবস্থা, পাহাড়-সমতল বৈষম্য ও দুর্নীতির বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নিয়োগ ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে মেধা ও যোগ্যতাই হবে মূল মানদণ্ড।
পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশি পরিচয়ই সবার জন্য সবচেয়ে বড় পরিচয়। সমতল ও পাহাড়—সব তরুণের জন্য একই নীতি প্রযোজ্য হবে।
চাঁদাবাজি ও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, কঠোর বার্তা ও আইন প্রয়োগের মাধ্যমে এসব সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। জবাবদিহি নিশ্চিত হবে ভোটের মাধ্যমেই—এ কথা উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
মন্তব্য করুন: