শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬, ১৬:৪৫

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে বিএনপি ও পরিবারের উদ্যোগে দোয়া-মিলাদ এবং বনানী কবরস্থানে কবর জিয়ারত করা হয়েছে। ২০১৫ সালে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কোকো ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে।

তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এরপর তার লাশ দেশে আনা হয় এবং বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই, ক্রীড়া সংগঠক কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে আজ তার কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতৃবৃন্দ বনানীতে কোকোর কবর জিয়ারত, দোয়া ও পুষ্পমাল্য অর্পণ করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী বলেন, ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান কোকো মারা যান।

কোকোর মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি নেয়া হয়েছে। আজ সকাল থেকে বনানী কবরস্থানে কুরআন খতম, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়েছে।

এক-এগারোর সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও গ্রেফতার করা হয়। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড যান তিনি। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় চলে যান।

মৃত্যুর আগ পর্যন্ত মমতাময়ী মা বেগম খালেদা জিয়া, বড়ভাই তারেক রহমানকে ছেড়ে সেখানেই থাকতে হয় কোকোকে।

আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান ছিলেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। মৃত্যুর দু’দিন পর তার লাশ দেশে আনা হয়।২৭ জানুয়ারি ঢাকায় লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। আরাফাত রহমান কোকোর জানাজা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ জানাজা।

আরাফাত রহমান কোকোর স্ত্রীর নাম শর্মিলা রহমান। তাদের দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর