শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশে ২ কোটি ৭ লাখ ভিডিও সরাল টিকটক, নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৫:১৩

জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ২ কোটি ৭ লাখেরও বেশি ভিডিও সরিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর ৯৯.৮ শতাংশ ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়েছে এবং ৯৭.৩ শতাংশ ভিডিও আপলোডের ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হয়েছে।

টিকটক জানিয়েছে, ভিডিওগুলি সরানোর উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা। বিশ্বব্যাপী একই সময়ে ২০ কোটি ভিডিও সরানো হয়েছে, যার মধ্যে ১৮ কোটি স্বয়ংক্রিয় প্রযুক্তি দ্বারা শনাক্ত করা হয়েছিল।

বিশ্বজুড়ে ১১ কোটি ৮৬ লাখ ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী হিসেবে শনাক্ত আরও ২ কোটি ২২ লাখ অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সংবেদনশীল বিষয়বস্তু, ভুল তথ্য ছড়ানো এবং এআই-জেনারেটেড কনটেন্ট প্রধান কারণ হিসেবে এই ভিডিওগুলো সরানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর