প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৭:৩৫
দিনাজপুরে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপ্রতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধ শুরু করেন। পরবর্তী সময়ে দেশের এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন তিনি।
জিয়া হার্ট ফাউউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, দিনাজপুর জজ কোর্টের জিপি মোল্লা মো. সাখাওয়াত হোসেন, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এএসএম আক্তার শামীম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এ কে এম রকুনুজ্জামান, পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান (পিন্টু)সহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শেষে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
মন্তব্য করুন: