প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১২:৪১
মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামে চলছে শোকের মাতম। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে সার্বিক পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।
পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ বলেন, 'আমাদের গ্রামের পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২),জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫), পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০) রবিবার ভোরে দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। সেখান থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে উল্লেখিত ৫ জন রয়েছেন।
একই গ্রামের গৃহিনী কাজল বাড়ৈ বলেন, 'আমাদের এলাকার অনেকেই দিন মজুরের কাজ করতে মাদারীপুরে অনেক এলাকায় যায়। গতকাল ভোরে দুলালী, অনিতা, আভা, শেফালী, কামনা কাজ করতে গিয়ে ফিরে এলো লাশ হয়ে। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপুরণ দাবি করছি।'
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, 'একই গ্রামে ৫ কিষাণী নিহত হওয়ার ঘটনাটি খুবই হৃদয়বিদারক।
নিহতদের মহদেহগুলো রাতেই নিয়ে আসা হয়েছে। বর্তমানে দাহ করার কাজ চলছে।'
মন্তব্য করুন: