শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঢাকায় চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে, শেষ দিনে প্রদর্শিত হবে সেরা চলচ্চিত্র

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৬:৪৭

দর্শক, নির্মাতা ও সমালোচকদের মিলনমেলায় পরিণত হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর আজ শেষ হচ্ছে। নান্দনিক চলচ্চিত্র প্রদর্শনী এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এবারের আয়োজনও চলচ্চিত্রপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। 

আজ সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেখানে অতিথিদের উপস্থিতিতে এবারের সেরা চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।

শেষ দিনেও উৎসবের নির্ধারিত ভেন্যুগুলোতে চলবে দেশি ও বিদেশি চলচ্চিত্রের প্রদর্শনী। শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরে একযোগে সিনেমা প্রদর্শনের মাধ্যমে উৎসবের শেষ দিনটি উদযাপিত হচ্ছে।

আয়োজকদের মতে, চলচ্চিত্রের ভাষা ও ভাবনার বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি সৃজনশীল নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর