শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৬:৩৪

দীর্ঘ বিরতির পর আবারও দর্শকের সামনে ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজন নিয়ে আসা হচ্ছে আরও বড় পরিসরে ও নতুন চমক নিয়ে।

এই সিজনেও উপস্থাপনার দায়িত্বে থাকছেন তাহসান খান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সিজনে আগের তুলনায় আকর্ষণীয় পুরস্কার ও আরও উত্তেজনাপূর্ণ পর্ব যুক্ত করা হয়েছে, যা পারিবারিক বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।

শোটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, এবারের সিজনটি সত্যিই জমে উঠেছে। সবচেয়ে বড় বিষয় হলো, প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে দেশের সব ৬৪টি জেলা থেকে। ফলে উত্তরগুলো হয়েছে আরও বাস্তবধর্মী, মজার ও চমকপ্রদ।

আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ সম্প্রচারিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর