শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা

শিক্ষার্থীসহ নিহত ১, আহত ১

মো: মাসুদুর রহমান,কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৩, ১৪:১৮

গাজীপুরের কালিয়াকৈরে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে একজন। এ ঘটনার পর ঘাতক কভারভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।
 
নিহত শিক্ষার্থী, কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার কবির হোসেনের ছেলে খালিদ হাসান ওয়ালিদ (১৮)। সে ভাষা শহীদ আ. জব্বার আনসার ভিডিপি একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পাস করে।
 
প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার ও পুলিশ জানা গেছে, খালিদ হাসান গতকাল বুধবার সকালে তাদের মোটরসাইকেল নিয়ে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়া পাম্প এলাকায় যায়। সেখান থেকে তার সমবয়সী সম্পর্কে ভাগিনা ইফাত হোসেনকে নিয়ে ওই মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিল। ফেরার পথে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে একটি কভারভ্যান  ওভারটেকিং করার চেষ্টা করে।
 
এসময় কভার্ডভ্যানটি তাদের চাপা দিলে মোটরসাইকেলটি মহাসড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী খালিদ মারা যায়। গুরুতর আহত অবস্থায় ইফাতকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। এ ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক কভার্ডভ্যান ও চালক সেলিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত চালক সেলিম চাঁদপুরের ফরিদগঞ্জ সদর এলাকার মো. মমিনউল্লার ছেলে।
 
সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক কভার্ডভ্যান ও চালক আটক রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর