শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঢাবিতে বঙ্গমাতা স্বর্ণপদক-মেধাবৃত্তি পেলেন যারা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৩, ১১:৫৩

বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান এবং স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট) সন্ধ্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদ তুলে দেন।

সহশিক্ষা কার্যক্রমে সফলতা ও স্নাতক (সম্মান) শ্রেণির ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় হলের আবাসিক শিক্ষার্থী বশিরুননিসা অনন্যাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল স্বর্ণপদক ২০২০ এবং ০৫ জন শিক্ষার্থীকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল মেধাবৃত্তি দেওয়া হয়েছে। 

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. এ. কে. আজাদ চৌধুরী।  স্বাগত বক্তব্য রাখেন হলের সহকারী আবাসিক শিক্ষক জ্যোতিম্বী চাকমা। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্মারক বক্তাকে ধন্যবাদ এবং স্বর্ণপদক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন থেকে মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন-সংগ্রামের নেপথ্যে মূল অনুপ্রেরণার উৎস ছিলেন মহীয়সী নারী বঙ্গমাতা। সকল সংকট ও প্রতিকূল পরিবেশে বঙ্গমাতা বঙ্গবন্ধুকে শক্তি ও সাহস জুগিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

স্বর্ণপদকপ্রাপ্ত বশিরুননিসা অনন্যা লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের পাবনা আক্তার রত্না, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাতেমাতুজ জোহরা এলি, লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের রাবেয়া সুলতানা ও নাজিয়া সিদ্দিকা ফারজানা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তানিভা নূর সিনথী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর