শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সচিবালয়ে আন্দোলনকারীরা: কঠোর নিরাপত্তায় অর্থ মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৮

সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় এবং বাদামতলায় পুলিশের কঠোর নিরাপত্তা ঘিরে রাখা হয়েছে৷ এসব বেশিরভাগ কর্মচারী জামায়াত ও আওয়ামী লীগ ফোনটি বলে নিশ্চিত করছে গোয়েন্দারা। অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার পর সচিবালয়ে কর্মরত চাকরীজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতা নিশ্চিত করে জিও জারির করা রয়েছে৷

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় এবং বাদামতলা ঘুরে এমন চিত্র দেখা গেছে৷

সরেজমিনে দেখা গেছে, বেলা ৩টা ৫ মিনিট থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মীরা বাদাম তলায় একে একে জড়ো হতে থাকে৷ এদিকে অর্থ মন্ত্রণালয়ের সকল প্রবেশের সকল গেইটে পুলিশের একটি বিশেষায়িত টিম মোতায়েন করা হয়েছে৷ পাশাপাশি বিজিবি সদস্যদেরও মোতায়েন করে রাখা হয়েছে৷

সরেজমিনে আরও দেখা গেছে, বেলা ৩ টা ২০ মিনিটে পুলিশের বেশকিছু সদস্যরা তাদের সমাবেশস্থলে ঘিরে রাখে এবং মিছিল বা স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ অবস্থানের অনুরোধ জানান৷

এদিকে এ ঘটনা কেন্দ্র করে আন্দোলনকারীরা বলেন, আমরা সব নীতির মধ্যে থেকেই দাবি আদায়ে মাঠে নেমেছি৷ পুলশ সদস্য মোতায়েন করে আমাদের হুমকি দেওয়ার চেষ্টা করে লাভ নেই৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান যারা সচিবালায় ভেতরে আন্দোলন করছে তারা সবাই জামাত ও আওয়ামী লীগের।

এর আগে সচিবালয়ে কর্মরত চাকরীজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে গতকাল নজিরবিহীনিভাবে অবরুদ্ধ করে রাখা হয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে৷ আজ বিকাল ৩ টা দাবি মেনে জিও (সরকারি আদেশ) জারি করা হবে মর্মে প্রতিশ্রুতিও দেওয়া হয় কর্মকর্তা-কর্মচারীদের৷ সেই ধারাবাহিকতায় আজ সচিবালয়ের বাদাম তলায় জড়ো হয়েছেন তারা৷ এদিকে এ ঘটনা কেন্দ্র করে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও বাদামতলায় পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে রাখা হয়েছে৷

এর আগে সচিবালয়ে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে দফায় দফায় আদেশ জারি করেছে সরকার৷ চলতি সপ্তাহতেও তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে বারবার এ আদেশ অমান্য করে সচিবালয়ে প্রতিনিয়ত বিভিন্ন দাবিতে সভা-সমাবেশ চলছেই৷


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর