শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নৌকা চলছে বান্দরবান শহরে, নেই বিদ্যুৎ

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৩, ১৫:৩৩

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাংগু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বান্দরবান পৌরসভার নিচু এলাকার কয়েকশ’ ঘরবাড়ি ও অফিস তলিয়ে গেছে। ফলে পৌর এলাকার রাস্তায় নৌকা চলছে।

কোমর-বুক সমান পানির ভেতর দিয়ে রিকশা নৌকায় গন্তব্যে যাতায়াত করছেন অনেকে।

অনেকেই আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। এদিকে পাহাড় ধস আর সড়কে পানি জমে থাকায় রুমা ও আলীকদম উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিদ্যুতের মূল সঞ্চালন লাইনে গাছ ভেঙে পড়ায়  রবিবার (৬ আগস্ট) রাত ৩টা থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রবল বৃষ্টিতে বিদ্যুৎহীন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জনগণ।      

মোবাইল নেটওয়ার্ক মিলছে না ঠিকমতো। পৌরসভার ফায়ার সার্ভিস অফিস, খাদ্যগুদাম অফিস, বাসস্ট্যান্ড বালাঘাটা, কালাঘাটা, আর্মিপাড়া, নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় ও সড়কে পানি জমে থাকায় পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য পরিবার। অনবরত বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পাহাড়ধস হচ্ছে।

ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসরত জনসাধারণের জীবন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে নির্দেশনা দিচ্ছে প্রশাসন। 

এ অবস্থায় জেলায় খোলা হয়েছে ২০৭টি আশ্রয় কেন্দ্র।  দুর্যোগ মোকাবিলায় জেলার সাত উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর