শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গণ-অভ্যুত্থানের পর দুর্নীতিতে জড়িয়েছে বিজয়ী পক্ষও

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯

গণ–অভ্যুত্থানের পর দেশের সব সেক্টরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে ‘বিজয়ী পক্ষও’। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সম্প্রতি এই গুরুতর অভিযোগ এনেছেন, যা দুর্নীতি দমনে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। 

ড. ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির অন্যতম অনুঘটক হলো রাজনৈতিক, আমলাতান্ত্রিক শক্তি এবং ব্যবসার ত্রিমাত্রিক আঁতাত। তার মতে, পটপরিবর্তন হলেও এই আঁতাত ভেঙেছে বলে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি বলেন, এই আঁতাত ভাঙার যে সম্ভাবনা অন্তর্বর্তী সরকারের কাছে ছিল, সেটি পুরোপুরি বাস্তবায়ন হয়েছে বলেও মনে হচ্ছে না।

টিআইবি’র এই বক্তব্য এমন সময় এলো যখন দুর্নীতি দমন কমিশন (দুদক) বিগত সরকারের সময় পাচার হওয়া প্রায় ২৮ লাখ কোটি টাকা উদ্ধার কিংবা মেগা প্রকল্পে দুর্নীতির তদন্তে কোনো বড় সফলতা দেখাতে পারেনি।

এদিকে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন নিজেও স্বীকার করেছেন যে দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরা কঠিন, কারণ “সন্ত্রাসীদের যেমন গডফাদার থাকে, দুর্নীতিবাজদের রক্ষায়ও এক ধরনের গডফাদার প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়ে যায়।”

বিশেষজ্ঞরা বলছেন, রূপপুরসহ আলোচিত দুর্নীতি বা পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদকের বড় কোনো সফলতা চোখে না পড়ায় জনমনে এই প্রশ্ন তৈরি হয়েছে যে—দুদক কি এখনো ক্ষমতাধর মহলের প্রভাবে বন্দী? এই পরিস্থিতি বদলাতে প্রয়োজন সদিচ্ছা এবং প্রভাবমুক্তভাবে কাজের পরিবেশ, অন্যথায় দুর্নীতি দমন কেবল আশা জাগিয়ে রাখবে, কিন্তু ফল দেবে না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর