শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গাজা নিয়ে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কাতার রোববার (৭ ডিসেম্বর) নিউইয়র্কে একটি ত্রিপক্ষীয় বৈঠক করেছে। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

কয়েক মাস আগে দোহায় হামাসের কয়েকজন নেতাকে লক্ষ্য করে ইসরাইলের একটি বিমান হামলা ব্যর্থ হওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বৈঠকের সত্যতা নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

দুটি সূত্র মার্কিন বার্তাসংস্থা অ্যাক্সিওসকে জানিয়েছে, এটি ছিল গাজা যুদ্ধের অবসান সংক্রান্ত চুক্তির পর দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। কাতার এই বৈঠকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।

অ্যাক্সিওস আরো জানিয়েছে, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এ বৈঠকের আয়োজন করেন। বৈঠকটিতে ইসরাইলের পক্ষে উপস্থিত ছিলেন মোসাদের গুপ্তচর প্রধান ডেভিড বারনিয়া ও কাতারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

মিসর ও যুক্তরাষ্ট্রের সাথে ইসরাইল ও হামাসের মধ্যে একটি ব্যাপক যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার। তবে এটি এখনো নাজুক অবস্থায় রয়েছে। কারণ ইসরাইল ও হামাস উভয়ই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতির শর্তাবলী লঙ্ঘনের অভিযোগ এনেছে।

শনিবার কাতার ও মিসর উভয় দেশই ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ও গাজায় সংঘাতের অবসান ঘটাতে এই চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে।

দোহায় এক কূটনৈতিক সম্মেলনে বক্তৃতাকালে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানি বলেন, ‘যুদ্ধবিরতি তখনই পূর্ণাঙ্গ হতে পারে, যখন ইসরাইলি বাহিনীকে ওই অঞ্চল থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে, আর এর পরই গাজায় স্থিতিশীলতা ফিরে আসবে।’

অ্যাক্সিওস জানায়, গতকাল রোববারের এই বৈঠকের মূল লক্ষ্য ছিল গাজা শান্তি চুক্তি বাস্তবায়ন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর