শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ট্রাকচাপায় নীলফামারীতে ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৪১

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় হেলাল হোসেন (৩৫) নামে উত্তরা ইপিজেডের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নীলফামারী–সৈয়দপুর মহাসড়কের কাচারিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল সদর উপজেলার উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের নাইজুল ইসলামের ছেলে এবং উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন হেলাল। কাচারিবাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর