শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার সুমাত্রা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৫, ১২:০৬

ইন্দোনেশিয়ার সুমাত্রায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূকম্পনটি দেশটির নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে হয়। এটি মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে এবং উৎপত্তিস্থলের আশপাশের অনেক মানুষ এটি অনুভব করেন।

ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও জার্মানি ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) উভয়ই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ ছিল বলে জানিয়েছে, যদিও প্রাথমিক তথ্যে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কথা বলা হয়েছিল। তবে এই ভূমিকম্পে ব্যাপক হতাহত হওয়ার সম্ভাবনা নেই এবং বলা হচ্ছে, জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভেঙে যাওয়ার মতো সাধারণ ক্ষয়ক্ষতি হতে পারে।

এর আগে গত শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম তীব্র ছিল।

ওইদিন কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন এবং অনেক প্রত্যক্ষদর্শী এটিকে নজিরবিহীন বলে অভিহিত করেন। ভূমিকম্প শুরু হতেই শহরের বিভিন্ন বহুতল ভবন, অফিস ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। নরসিংদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ১০ জন নিহত হন এবং আহত হন কয়েকশ মানুষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর