শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মঙ্গলবার চালু হচ্ছে অনলাইনে মেট্রোরেলের কার্ড রিচার্জ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১৬:২৯

ঢাকার মেট্রোরেলে যাতায়াত এখন আরও নিরবচ্ছিন্ন ও ঝামেলাহীন। এবার ঘরে বসেই অনলাইনে রিচার্জ করা যাবে র‍্যাপিড পাস ও এমআরটি কার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে এই সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। আগারগাঁও মেট্রোস্টেশনে সকাল ১০টা ৪৫ মিনিটে এ সেবার উদ্বোধন করবেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

ডিটিসিএ জানায়, যাত্রীরা মোবাইল বা কম্পিউটার থেকে rapidpass.com.bd–তে গিয়ে রেজিস্ট্রেশন করা কার্ডে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংসহ সকল এমএফএস ব্যবহার করা যাবে। রিচার্জ সম্পন্ন হলে স্টেশনের এভিএম মেশিনে ট্যাপ করলেই অ্যামাউন্ট সক্রিয় হবে।

ডিটিসিএ জানিয়েছে, অনলাইন রিচার্জের প্রস্তুতির অংশ হিসেবে মেট্রোর ১৬টি স্টেশনে দুটি করে মোট ৩২টি এভিএম (অ্যাড ভ্যালু মেশিন) বসানো হয়েছে। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে অ্যাপসের মাধ্যমে রিচার্জ সুবিধা যুক্ত হবে।

এ ছাড়া রিচার্জ বাতিলের ক্ষেত্রে কয়েকটি নিয়ম প্রযোজ্য হবে। ব্যবহারকারী চাইলে এভিএমে কার্ড ট্যাপ করার আগে এবং রিচার্জের তারিখ থেকে সাত দিনের মধ্যে বাতিলের অনুরোধ করতে পারবেন। রিচার্জ বাতিল হলে নির্ধারিত ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। এ ছাড়া কার্ড ব্ল্যাক লিস্ট থাকার কারণে যদি পেন্ডিং ট্রানজেকশন আপডেট না হয়, তবে গ্রাহক রিফান্ডের আবেদন করতে পারবেন, তবে সে ক্ষেত্রেও একই হারে— ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

বর্তমানে প্রায় ১৬ লাখ যাত্রী র‍্যাপিড পাস ও এমআরটি কার্ড ব্যবহার করছেন। অনলাইন রিচার্জ চালু হওয়ায় মেট্রোরেল ব্যবহারে সময়, ভিড় ও ঝামেলা অনেকটাই কমে যাবে বলে আশা করছে ডিটিসিএ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর