শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভেড়ামারায় মুখের ভেতর পিস্তল ঠেকিয়ে যুবককে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৫, ১৭:৫৫

কুষ্টিয়ার ভেড়ামারায় রেফাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে মুখের ভেতরে পিস্তল ঢুকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া ঘটনার সময় দুর্বৃত্তরা লালন মন্ডল (৫০) নামে স্থানীয় এক চা বি‌ক্রেতা‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে‌ জখম করে। পরে তা‌কে ভেড়ামারা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করানো হ‌য়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়‌নের রায়টা পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেফাজুল ইসলাম একই এলাকার জামাত আলীর ছে‌লে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রা‌তে রায়টা পাথরঘাটা এলাকার এক‌টি দোকা‌নে দাঁড়ি‌য়ে ছি‌লেন রেফাজুল ইসলাম। এ সময় কয়েকজন অস্ত্রধারী তাকে ঘিরে ধরে মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে গুলি ক‌রে। এতে ঘটনাস্থলেই রেফাজুলের মৃত‌্যু হয়।

আহত লালন মন্ড‌লের বড় জামাই অনিক ব‌লেন, ‘আমার শ্বশুর খুবই গ‌রিব মানুষ। রায়টা পাথরঘাটা এলাকায় চা বি‌ক্রি ক‌রেন। পা‌শেই তার ছে‌লে মাছ ধর‌ছিল। ঘটনার সময় ছে‌লে‌কে আন‌তে যা‌চ্ছি‌লেন। তখন তা‌কেও ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে জখম ক‌রে।’

ভেড়ামারা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌ক্যাল অফিসার (আরএমও) একরামুল হক সাংবাদিকদের ব‌লেন, আহত বক্তির মাথাসহ শরী‌রের বি‌ভিন্ন অং‌শে ধারা‌লো অস্ত্র দি‌য়ে আঘাতের চিহ্ন র‌য়ে‌ছে। তবে তার শরী‌রে গু‌লির কোনো আলামত পাওয়া যায়‌নি। তি‌নি শঙ্কামুক্ত আছেন।

কু‌ষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দে‌লোয়ার হো‌সেন জানান, ‘গু‌লি‌বিদ্ধ হ‌য়ে এক ব্যক্তি মারা গেছেন। ধারণা কর‌ছি এটি এক‌টি প‌রিক‌ল্পিত হত‌্যা ছিল। ত‌বে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষ‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর