শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নতুন চার বগি যুক্ত হচ্ছে সোনার বাংলায়

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৩, ১৩:১৯

চলতি মাসের ১৬ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেসে আরও ৪টি বাড়তি কোচ যুক্ত হবে। সোনার বাংলা এক্সপ্রেস আগে চলতো ১৪টি কোচে।

এখন চলবে ১৮ কোচে। যে ৪টি কোচ নতুনভাবে যুক্ত হচ্ছে তাতে ৩০৬ জন অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে।

একইদিন চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেসে যুক্ত হচ্ছে লাল সবুজের সোনার বাংলার অবমুক্ত কোচগুলো। বিজয় এক্সপ্রেস আগে চলতো চায়না সাদা বগিতে। ১৬ আগস্ট থেকে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার নতুন কোচে চলাচল করবে। আগে বিজয় এক্সপ্রেসে ছিল ১৪টি কোচ, এখন চলবে ১৬ কোচে। বিজয় এক্সপ্রেসে বাড়তি ২টি কোচে শতাধিক যাত্রী পরিবহন করা যাবে।

রেলওয়ের পরিবহন সংশ্লিষ্টরা জানান, সোনার বাংলায় দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত যে মিটারগেজ কোচগুলো যুক্ত হবে সে কোচগুলো স্টেইনলেস স্টিল বডি, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর, বায়ো-টয়লেট, স্বয়ংক্রিয় ঘোষণাসহ নানা ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। নতুন কোচে যাত্রীদের ভ্রমণ হবে আরামদায়ক।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী তাপস কুমার দাস বলেন, ১৬ আগস্ট থেকে দক্ষিণ কোরিয়া হতে আমদানিকৃত আধুনিক নতুন কোচে চলাচল করবে সোনার বাংলা এক্সপ্রেস। একইসাথে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার লাল সবুজের আধুনিক কোচে চলবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসও।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, সোনার বাংলায় নতুন যেসব কোচ যুক্ত হবে সেগুলোর ট্রায়াল রান চলছে। ইতিমধ্যে ১৩টি নতুন কোচ পাহাড়তলী থেকে ফেনী পর্যন্ত ট্রায়াল দেওয়া হয়েছে। আগে সোনার বাংলায় ১৪টি কোচ ছিল। ১৪টি কোচে ৫৮৪জন যাত্রী যেতে পারতেন। এখন আরও ৪টি অতিরিক্ত কোচ যুক্ত হয়ে ১৮টি চলবে। বাড়তি ৪টি কোচে আরও ৩০৬ জন অতিরিক্ত যাত্রী সোনার বাংলায় যাতায়াত করতে পারবেন। 

চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস এতোদিন চায়না সাদা বগিতে চলতো। ১৬ আগস্ট থেকে সোনার বাংলা ইন্দোনেশিয়ার লাল সবুজের আধুনিক কোচে চলবে। আগে বিজয় এক্সপ্রেস চলতো ১৪ কোচে। এখন চলবে ১৬ কোচে। বাড়তি ২টি কোচে আরও ১০০ জনের মতো অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে।   


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর