শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে ইসির তিন কর্মকর্তা অন্তর্ভুক্ত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪০

জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর এ চিঠি পাঠিয়েছেন।

জানা গেছে, বিতর্কিত গত তিন জাতীয় সংসদ নির্বাচনের উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনকে সহায়তা প্রদানের লক্ষ্যে তদন্ত কমিশনে তিন কর্মকর্তাকে সংযুক্ত করেছে ইসি।

আগে চার কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিল ইসি। এদের মধ্যে তিনজনের দপ্তর পরিবর্তন হওয়ায় অন্য তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হলো।

প্রথমে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মহাপরিচালক (ভারপ্রাপ্ত), মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক ছিলেন। তাদের পরিবর্তে ওই তদন্ত কমিশনে কাজ করবেন উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. হেলাল উদ্দিন খান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর