শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তি (এমইউ) সই করার প্রস্তাব দিয়েছে ইইউ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ এর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, ‘ইইউ দল একটি খসড়া সমঝোতা স্মারকের ড্রাফট দিয়ে গেছেন। যে ড্রাফটা নিয়ে আমরা পর্যালোচনা করার পরে সাইনিংয়ের ব্যাপারে এগোবো।’

ইসি সচিব বলেন, ‘তারা জানিয়েছেন, ১৫০ জনের মতো সদস্য আসতে পারেন। তবে পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না। তারা তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদাভাবে ভাগ হয়ে বাংলাদেশে আসবেন।’

তিনি বলেন, ‘ইইউ দল বিভিন্ন প্রশ্ন করেছেন। ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, গোপন কক্ষ সম্পর্কে জানতে চেয়েছেন। ভোট গণনার সময় তারা থাকতে পারবেন কিনা।’

এর বাইরে আর ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আর কোনও আলোচনা হয়নি বলে জানান ইসি সচিব।

নির্বাচন পর্যবেক্ষকের জন্য কেন এমইউ প্রয়োজন হচ্ছে- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এটা ওনাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)। সে অনুযায়ী, আমাদের একটা খসড়া দিয়ে গেছেন।’

আগে বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে এমন ত্রিপাক্ষিক সমঝোতা হয়েছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আগে আমি নির্বাচন কমিশনে কাজ করিনি। তাই এ বিষয়ে আমার পূর্ব অভিজ্ঞতা নেই।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর