শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কুমার নদে স্পিডবোটে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া, পুলিশের অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮

ফরিদপুরের ভাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে শতাধিক বছর আগে থেকে ভাঙ্গা পৌরসভার কুমার নদে নৌকাবাইচ হতো ও ভাঙ্গা পৌরশহরে বসত মেলা। বেশ কয়েক বছর ধরে বাইচ হয় না, কিন্তু মেলা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ভাঙ্গায় মেলা বসেছে। এরই মধ্যে কুমার নদে কিশোর, তরুণরা ট্রলার ও স্পিডবোট নিয়ে মহড়া দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, মেলা উপলক্ষে ভাঙ্গায় বুধবার অনেক লোকের সমাগম হয়েছে। বিকেল ৩টার পর ভাঙ্গা পৌর এলাকায় কুমার নদে ২০-২৫টি ট্রলার ও স্পিডবোট ঘুরতে দেখা যায়। এর মধ্যে ২-৩টি ট্রলার ও স্পিডবোটে কিশোর ও তরুণ বেশ কয়েকজনকে দেশীয় অস্ত্র রামদা ও চায়নিজ কুড়াল হাতে মহড়া দিতে দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গতকাল বুধবার সন্ধ্যায় কুমার নদে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রলার থেকে অস্ত্রধারী কিশোর তরুণদের নদে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে দেখা যায়।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘গতকাল বুধবার বিকেলে কুমার নদে দেশীয় অস্ত্রের মহড়ার খবর পেয়ে পুলিশ কুমার নদে অভিযান পরিচালনা করেছে। কাউকে ধরা সম্ভব হয়নি।

তবে ভিডিও দেখে চিহ্নিত করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর